খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাতে পর্যটকের মৃত্যু

0

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাতে মাহবুব আলম নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসাইন পাটোয়ারী। তিনি বলেন, খৈয়াছড়া ঝরনায় পাথরের আঘাতে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।

জানা গেছে, মাহবুব শুক্রবার ছুটির দিন খৈয়াছড়া ঝরনায় বেড়াতে আসেন। তিনি গোসল করতে ঝরনার নিচে দাঁড়ালে পানির সঙ্গে একটি বড় আকারের পাথর তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.