মীরসরাইয়ে মালবাহী ট্রেন লাইনচ্যুত

0

চট্টগ্রামের মীরসরাইয়ের বারইয়ারহাট পৌরসদর এলাকায় একটি মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। রেলওয়ের পুলিশ সুপার নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবাহী ট্রেনটি বন্দর থেকে মাল নিয়ে ঢাকায় যাচ্ছিল। সিনকির আস্তানা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়। রেলের লুপ লাইনের অংশে এ ঘটনা ঘটে। তিনি আরও জানান, বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শিগগিরই উদ্ধার কার্যক্রম শুরু হবে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.