কর্ণেলহাট এলাকায় লরি চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

0

কামরুল ইসলাম দুলু,সীতাকুণ্ড : নগরীর কর্ণেলহাট এলাকায় লরি চাপায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। জানা যায়, দুপুর দেড়টার সময় মোহাম্মদ রিমন (২২) নামের এক মোটর সাইকেল আরোহীকে ঢাকা-চট্টগ্রামমহা সড়কের কর্ণেলহাট এলাকায় দ্রুতগামী একটি লরি চাপা দেয়। আশংখাজনক অবস্হায় তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুর ২টার সময় মারা যায়।

মোহাম্মদ রিমন মোটর সাইকেল যোগে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী থেকে শহরে যাচ্ছিলেন। রিমন ভাটিয়ারী বিএমএ গেট এলাকার নাসির মোহাম্মদ চৌধুরী বাড়ির মোহাম্মদ হারুনের পুত্র বলে জানাযায়। চমেক হাসপাতালের পুলিশ ফাড়িঁর এসআই জহির সড়ক দূর্ঘটনায় নিহতের কথা নিশ্চিত করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.