রেড ক্রিসেন্টের উদ্যোগে কারাগারে বিদেশী বন্ধিদের উপহার সামগ্রী বিতরণ

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিট পারিবারিক যোগাযোগ পুন স্থাপন বিভাগের উদ্যেগে রাঙামাটি জেলা কারাগারে আটক ০৫ জন বিদেশী বন্ধীদের (০৪ জন মায়ানমার ও ০১ জন ভারতীয় নাগরিক) মধ্যে মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা কারাগারে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো ০১টি ট্রাউজার,০১টি উলের জ্যাকেট,০১টি গামছা, ০১টি শার্ট, ০১টি গেঞ্জি, ০১ জোড়া চপ্পল, ০১টি দাঁতের মাজন, ০১টি টুথ ব্রাশ,০১টি গায়ে মাখার সাবান, ০১টি গোসলের সাবান ও ০১টি কাপড়ের ব্যাগ। এছাড়াও সকল বন্ধীদের জন্য ০২টি লুডু ঘর ও গুটি।

উপহার সামগ্রী হস্তান্তর কালীন সময়ে ইউনিটের ভাইস-চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম চৌধূরী ভূট্টো, ইউনিট কার্যনির্বাহী সদস্য ডাঃ গঙ্গা মানিক চাকমা, ইউনিট কর্মকর্তা আজরু উদ্দিন সাফ্দার, ইউনিটের যুব স্বেচ্ছাসেবক মোঃ সাইফুল উদ্দিন, মোঃ মনির উদ্দিন, সুযশ দেওয়ান, রুপম তনচঙ্গা, মোঃ দিদার গণি ও জেলারবৃন্দ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.