আনোয়ারায় বাসের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত 

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বাসের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ১০ জন আহত হয়েছে। বুধবার বিকেল ৩ টায় উপজেলার কালা বিবি দীঘির মোড়ে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় পতিত গাড়ি দুটি আটক করেছে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্র জানায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার কালা বিবির মোড়ে শহরমুখী বাঁশখালী স্পেশাল সার্ভিস (চট্টমেট্রো-চ-৪১৭) যাত্রী উঠানামার সময় বিপরীত দিক থেকে আসা বাঁশখালী স্পেশাল সার্ভিস (চট্টমেট্রো-জ-০৫-০১৮৫) নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়।দ্রুতগতিতে আসা একটি অটোরিকসা বাসের সাথে ধাক্কা লাগে। এতে নারী-শিশুসহ ১০ জন আহত হয়।

আহতরা হলেন পটিয়া কৈয়গ্রামের তামিম(৫), আনোয়ারা আকলিমা(৯), পটিয়ার এনি দে(২৩), বাঁশখালী চাঁপাছড়ি গ্রামের চেমন আরা(৫৫), আনোয়ারা মাহাতা গ্রামের অনিল শীল(৫০), বাঁশখালী প্রেমাশিয়ার আজিজুল হক(১০),আনোয়ারা সৈয়দকুচিয়া গ্রামের নুর বেগম(৩০), সাতকানিয়া চরতী গ্রামের মাহমুদা খাতুন(৫৫) ও আনোয়ারা তৈলারদ্বীপ গ্রামের সাবরিন আক্তার(১০)।

তাদেরকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরমধ্যে চেমন আরা ও মাহমুদার অব¯থা গুরুতর হওয়ায় দুজনকে চমেক হাসপাতালে রেফার করেন র্কতব্যরত চিকিৎসক ডাঃ বৈশাখী ভৌমিক। ঘটনার সত্যতা স্বীকার করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ(ওসি) দুলাল মাহমুদ জানান, দুর্ঘটনায় অন্তত ১০-১২ জন আহত হয়েছে। বাস দুটি পুলিশ হেফাযতে রয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.