চট্টগ্রামে ফয়েসলেকে তরুণ-তরুণী আটক

0

চট্টগ্রাম : নগরীর ফয়েজ লেক এলাকার তিনটি আবাসিক হোটেল থেকে ৪৫ তরুণ-তরুণীকে আটক করেছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ (২ জানুয়ারি) সোমবার বেলা ১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ফয়েজ লেক এলাকার সিক্স স্বর্ণালী, লেক ভিউ রিসোর্ট ও মোটেল লেক সিটি থেকে মোট ৪৫ জন তরুণ-তরুণীকে আটক করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বলেন, অসামাজিক কার্যকলাপের দায়ে ৪৪ জন ও ইয়াবা তৈরির সরঞ্জাম রাখার দায়ে ১জনকে জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৩ জন পুরুষ ও ২২ জন নারী। আটকদের মধ্যে সবাই অবিবাহিত।

তিনি বলেন, পারিবারিক সম্মানের কথা চিন্তা করে অভিভাবকদের ডেকে তাদের সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে। অপর একজনকে মাদক রাখার দায়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নেজাম উদ্দিন বলেন, অভিযানের বিষয়ে আমি অবগত নই।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.