নতুন বছরে গির্জায় যাননি রানি এলিজাবেথ

0

আন্তর্জাতিক : নতুন বছরের প্রথম দিনটিতেও গির্জায় যাননি যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ। তীব্র শীতের কারণে ৯০ বছর বয়সী রানি গির্জার আনুষ্ঠানিকতায় অংশ নিতে পারেননি বলে এক বিবৃতিতে জানিয়েছে ‘বাকিংহাম প্যালেস’।

বিবৃতিতে বলা হয়, তীব্র শীতের কারণে অসুস্থ হয়ে যাওয়া রানি এখনো গির্জার আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার মতো অবস্থায় পৌঁছেননি।

রানির স্বামী ৯৫ বছর বয়সী প্রিন্স ফিলিপ বড়দিন এবং নববর্ষ দুটি আনুষ্ঠানিকতাতেই অংশ নিলেও চার্চ অব ইংল্যান্ডের সাম্মানিক প্রধান রানি এই দুই অনুষ্ঠানের কোনোটিতেই অংশ নিতে পারেননি। গির্জার কয়েক ডজন যাজক ও অনুসারী এবং আলোকচিত্রীদের জমায়েতে রোববার বৃষ্টিস্নাত সকালের তীব্র ঠাণ্ডায় প্রিন্স ফিলিপসহ রাজ পরিবারের অন্যান্য সদস্যরা আনুষ্ঠানিকতা পালন করেন।

প্রসঙ্গত, বড়দিনে রানি গির্জায় না যাওয়ার কারণ জানিয়ে বিবৃতি দিয়েছিল ‘বাকিংহাম প্যালেস’। ওই বিবৃতিতে বলা হয়েছিল, সুস্থ হয়ে ওঠার জন্য রানি ঘরেই অবস্থান করছেন। তবে তারপরও তিনি পরিবারের সঙ্গে বড়দিনের উৎসবে যোগ দেবেন।
রানির নোরফোক এস্টেটের স্যানড্রিংহামে একটি অনুষ্ঠানে যোগ দেন প্রিন্স ফিলিপ, প্রিন্স চার্লস, প্রিন্স হ্যারি এবং রাজপরিবারের অন্যান্য সদস্য। রানি এবং প্রিন্স ফিলিপ দুজনই ঠান্ডাজনিত অসুস্থতার কারণে ভ্রমণ পিছিয়ে দিয়ে একদিন দেরী করে বড়দিনের ছুটি নেন। বুধবারের পরিবর্তে বৃহস্পতিবার হেলিকপ্টারে করে নোরফোক যান তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.