চট্টগ্রাম : শীতকাল উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে কম্বল বিতরণ করেন এম. এ. লতিফ এমপি। ১ জানুয়ারি বিকেল ৩ টায় বন্দর থানার অন্তর্গত ৩৭ নং মুনির নগর ওয়ার্ডে মুন্সিপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের মাধ্যমে এ কর্মসূচি সূচনা করেন।
এম.এ. লতিফ এমপি’র ব্যক্তিগত উদ্যোগে তাঁর নির্বাচনী এলাকায় ভর্তুকিমূল্যে পণ্য বিক্রয় কর্মসূচি ও বিনামূল্যে চাল বিতরণের পাশাপাশি শীতকাল উপলক্ষে চট্টগ্রাম-১১ আসনের ওয়ার্ডসমূহে শীতার্ত অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়।
এ সময় শেখ মাহমুদ ইসহাক, দেবাশীষ পাল দেবু, আব্দুল মতিন মাস্টার, হোসেন মুরাদ, মো. নাছের, আবু নাছের, জাহিদুল আলম মিন্টু, মো. জাহাঙ্গীর আলম, ইসমাইল, মো. সুমন, সালাউদ্দিন বাবর, সৈয়দ মাহবুব আলম, সৈয়দ মো. হোসেন, মো. আবুল হোসেন, মো. ফরিদ, আবদুল্লাহ আল মারুফ, মো. আজিম, সৈয়দ মিজানুল হক, মো. ফাইম প্রমুখ উপস্থিত ছিলেন
