ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড খতিয়ে দেখা জরুরী – রিয়াজুল হক

0

সিটিনিউজবিডি :  রাজধানীর গুলশান-১ এর ডিএনসিসি মার্কেটের অগ্নিকাণ্ড খতিয়ে দেখা জরুরী বলেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। এজন্য ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ ও দোকান মালিক সমিতির পৃথক তদন্ত কমিটির কথাও বলেছেন তিনি। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

রিয়াজুল হক বলেন, তদন্তে যদি পরিকল্পিত ঘটনার প্রমাণ পাওয়া যায় তবে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ একটি-দুইটি মার্কেটে বা বস্তিতে হঠাৎ করেই আগুন লাগে, আর বলা হয় এটা দুর্ঘটনা। জনগণ এখন অনেক সচেতন। তারা এসব ঘটনার তথ্য-প্রমাণ চায়।

তিনি আরো বলেন, অগ্নিকাণ্ডের ঘটনাটি নিছক দুর্ঘটনা হয়ে থাকলে সরকারের কাছে আবেদন করব ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও কর্মচারীদের সহযোগিতা করার জন্য।

সোমবার দিনগত রাত আড়াইটায় ডিএনসিসি মার্কেটে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ২২টি ইউনিট কাজ করছে। সঙ্গে যোগ দিয়েছে নৌবাহিনী। এরই মধ্যে মার্কেটের দুইটি অংশ ধসে পড়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.