সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড থানা পুলিশ ফেনসিডিলসহ মোঃ আসিফ রিজভী (২০) নামে এক স্কুল ছাত্রকে আটক করেছে। আটককৃত রিজভী মীরসরাই আবু তোরাব উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। শনিবার সকাল সাড়ে ১১টায় পৌরসদর এলাকা থেকে তাকে আটক করা হয়। তার ব্যাগে তল্লাসী চালিয়ে পুলিশ ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
সীতাকুণ্ড থানার এস আই নজরুল জানান,শনিবার সকাল ১১টায় সীতাকুণ্ড পৌরসদর সিটি মার্কেট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ আসিফ রিজভী নামে এক ফেনসিডিল ব্যবসায়ীকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে জানায়, মীরসরাই থেকে সীতাকুণ্ডে প্রতিদিন ১০ বোতল ফেনসিডিল নিয়ে আসে।
আটককৃত ফেনসিডিল ব্যবসায়ী স্কুল ছাত্রকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে জানা যায়। আসিফ রিজভী মীরসরাই থানার মধ্যম মলিয়াইশ গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেনের পুত্র।
