চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়ায় মাটির দেয়াল চাপা পড়ে দিলোয়ারা বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছে। এসময় একই পরিবারের ২ সদস্য আহত হয়েছে। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার দুপুর ২ টার দিকে উপজেলার সদর ইউনিয়নে বটতলীয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দিলোয়ারা বেগম একই এলাকার আমির আলীর মেয়ে।
আহতরা হলেন-নিহতের ভাই আবু তাহের ও অপর ভাই আবুল হোসেনের স্ত্রী রেনোয়ারা বেগম। এদের মধ্যে রেনোয়ারা বেগমের অবস্থা গুরুতর বলে জানা গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পেকুয়া থানার ওসি জিয়া মো: মোস্তাফিজ ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
