আনোয়ারায় বিপুল পরিমাণ জাহাজি তার উদ্ধার

0

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় দুই হাজার মিটার জাহাজি তার (ওয়্যার রোপ) উদ্ধার করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ছিপাতলী ঘাট থেকে এসব উদ্ধার করা হয়।
কোস্টগার্ড সূত্র জানায়, গতকাল শুক্রবার বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের ছিপাতলী ঘাট এলাকা দিয়ে পাচারকালে কোস্টগার্ড সদস্যরা ২ হাজার মিটার জাহাজি তার উদ্ধার করে। তারগুলি ট্রাকে করে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ড পূর্ব জোনের আওতাধীন সাঙ্গু স্টেশনের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে পাচারকারীরা গাড়ি নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে কোস্টগার্ড সাঙ্গু স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার(সিসি) মো. হাসান ভূইয়া বলেন, উদ্ধারের ঘটনায় কাউকে আটক করা যায় নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.