সমালোচনার মুখে মালাইকা

0

বিনোদন ডেস্ক : গত বছর নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা খান। নতুন বছরের শুরুতে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস নকল করে নয়া সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। এ নিয়ে চলছে জোর গুঞ্জন।

বর্ষবরণের রাতে বেঙ্গালুরুতে শ্লীলতাহানির ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও মালাইকা অরোরা খান। এমন পরিস্থিতিতে প্রতিবাদ করায় সবাই মালাইকা-আনুশকাকে সমর্থনও জানিয়েছেন।

মালাইকা আরোরা ইনস্টাগ্রামে যে স্ট্যাটাসের মাধ্যমে এই প্রতিবাদ জানিয়েছেন, সেই স্ট্যাটাস নিয়ে শুরু হয়েছে নানা কথা। কারণ অভিযোগ উঠেছে, এই স্ট্যাটাসটি অন্য এক ব্যক্তির স্ট্যাটাস হুবুহু নকল করেছেন তিনি।

মালাইকার এই পোস্টটি দর্শন মণ্ডকার নামে এক ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নকল করা হয়েছে। মালাইকার স্ট্যাটাস ও ওই ব্যক্তির স্ট্যাটাসের মধ্যে এক বর্ণেরও কোনো পার্থক্য নেই। আর মালাইকার আগে দর্শন নামের ওই ব্যক্তি এই স্ট্যাটাসটি পোস্ট করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.