শিবলী ছাদেক কফিল : বরমা ইসলামিয়া দাখিল মাদরাসায় বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নতুন পাঠ্যবই বিতরণ অনুষ্ঠান-২০১৭ স¤প্রতি (১ জানুয়ারি রবিবার) অনুষ্ঠিত হয়। মাদরাসার তত্বাবধায়ক মাওলানা মুহাম্মদ আবুল বশরের সভাপতিত্বে ও সহকারী তত্বাবধায়ক মাওলানা নুরুল হকের পরিচালনায় অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমএমসি সভাপতি ও বরমা ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন এমএমসি’র সদস্য মাহমুদ বিন কাসেম, সৈয়দ শিবলী ছাদেক কফিল, আলহাজ্ব আলাউদ্দিন, আবদুল মাবুদ, আবদুল হামিদ, নাছির উদ্দিন, মোছাম্মৎ শামীমা আকতার, মাস্টার জসীম উদ্দিন, ইউপি প্যানেল চেয়ারম্যান আবু জাফর, মাইগাতা স্কুলের সভাপতি আনোয়ারুল ইসলাম, মাওলানা আজগর হোসেন প্রমুখ।
