চসিকের অভিযানে ৬৫ হাজার টাকা জরিমানা

0

নিজস্ব প্রতিবেদক::অবৈধভাবে রাস্তা দখল ও ট্রেড লাইসেন্স না থাকায় পাঁচ দোকানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা ষ্ট্র্যান্ড রোডস্থ ২ নং ও ৩ নং জেটি গেইট সংলগ্ন অবৈধভাবে রাস্তা দখল করে নালার উপর কাঠের সামগ্রী রেখে জনচলাচল ও পানি চলাচলে বিঘœ সৃষ্টি করায় মেসার্স আইয়ুব এন্ড সন্সকে ৫ হাজার টাকা,একই অপরাধে বখতেয়ার এন্ড সন্স এর মালিক মো.রফিককে ১০ হাজার টাকা,ট্রেড লাইসেন্স না থাকায় মেমার্স হাজী বিরানী হাউস ও মেজবান বাড়ী হোটেল এর মালিক দিদারুল আলমকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এদিকে বিশ্বরোডের নিমতলাস্থ পিসি রোডে রাস্তা ও ফুটপাত ও নালার উপর অবৈধভাবে বিভিন্ন কাঠের স্তুপ রেখে জনচলাচল ও পানি চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় আলমগীর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা।একই অপরাধে মানিক ও কামালকে ১৫ হাজার টাকা করে সর্বমোট ৬৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধভাবে রাখা কাঠের স্তুপ জব্দ করা হয়।সেই সাথে রোডের অন্যান্য ব্যবসায়ীদের রাস্তা কিংবা নালার উপর পন্য সামগ্রী না রাখার জন্য সতর্ক করে দেয়া হয়।

অভিযানকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর স্বাস্থ্য বিভাগের সেনেটারী ইন্সপেক্টর, সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগ সমূহের কর্মকর্তা,কর্মচারীগণ সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
এএম

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.