প্যারিসে কিমের ডাকাতির শিকার হওয়ার ঘটনায় গ্রেফতার ১৬

0

আন্তর্জাতিক : মার্কিন রিয়েলিটি টিভি স্টার কিম কার্দাশিয়ানের কক্ষে ঢুকে অস্ত্রের মুখে ডাকাতির ঘটনায় সোমবার ১৬ জনকে আটক করা হয়েছে। গত বছর অক্টোবরে ফ্রান্সের রাজধানী প্যারিসে ওই ঘটনা ঘটে। খবর ডেইলি মেইল-এর।

খবরে বলা হয়, গত বছরের ওই সময় একটি ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসের বিলাসবহুল এক হোটেলে উঠেছিলেন মার্কিন সেলিব্রেটি কিম কার্দাশিয়ান। অক্টোবরের প্রথম দিনে মুখোশধারী কয়েক অস্ত্রধারী জোর করে কক্ষে ঢুকে তাকে বেঁধে ফেলে। এরপর তারা কার্দাশিয়ানের কাছ থেকে ৯০ লাখ ইউরোর স্বর্ণালংকার লুট করে।

প্যারিসের ওই ঘটনা নিয়ে গত শনিবার প্রথমবারের মত মুখ খুলেছেন ৩৬ বছর বয়সী কার্দাশিয়ান। তিনি বলেন, ‘তার আশংকা ছিল, ডাকাতরা তাকে মেরে ফেলতে পারে’। তিনি বলেন, ‘তারা আমাকে পেছন থেকে গুলি করতে যাচ্ছিল।’

তিনি আরো বলেন, ‘বেরোনোর কোন পথ ছিল না। আমি যখনই এই প্রসঙ্গে ভাবি, খুব বিষন্ন বোধ করি।’

গত ১ অক্টোবর এক ফ্যাশন উইকে অংশ নিতে প্যারিসে অবস্থান করছিলেন কিম। মা, বোন ছাড়াও তার সফরসঙ্গী ছিলেন তিন বছরের মেয়ে নর্থ ও নয় মাস বয়সী পুত্র সেইন্ট।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.