নিজস্ব প্রতিবেধক : ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে চট্টগ্রাম এক অনন্য নাম। ১৯৩০ সালে সংগঠিত চট্টগ্রাম যুব বিদ্রোহে নেতৃত্ব দিয়েছেন মাস্টারদা সূর্যসেন। মাস্টারদার সহযোদ্ধা ছিলেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। আজ মঙ্গলবার (১০ জানুয়ারী)বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর ১০৭ তম জন্মদিন। বিভিন্ন সংগঠন তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনার্থে ব্যাপক কর্মসূচী গ্রহণ করে।
সকাল ৯.৩০টায় অভয়মিত্র মহাশশ্মানে তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী নাগরিক স্মরণসভা কমিটি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম, বাংলাদেশ ভোক্তা অধিকার কমিশন, সেলফ এইড, শতরূপা, প্রীতিলতা ট্রাস্ট, বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন সহ অন্যান্য সংগঠন।
এ সময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট রানা দাশগুপ্ত, শ্রী দুলাল কান্তি মজুমদার, তাপস হোড়, অধ্যক্ষ বিজয় লক্ষ্মী দেবী, এডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, রোটারিয়ান মীর নাজমুল আহসান রবিন, নকশাবিদ কে.জি.এম সবুজ, সাদাত হোসেন স্বপন, অনুপ রক্ষিত, বিশ্বজিৎ পালিত, ডা: বিধান মিত্র, পংকজ চক্রবর্ত্তী, এডভোকেট রুবেল পাল, ইঞ্জিনিয়ার আশুতোষ দাশ, অধ্যাপক টিংকু চক্রবর্ত্তী, স্বপন কান্তি দাশ, আব্বাস উদ্দীন ধ্রুব ও মৃণাল দাশ প্রমুখ। বিকেলে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তার কর্মময় জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
