ইন্দোনেশিয়ায় ৭.৩ মাত্রার ভূমিকম্প

0

সিটিনিউজ ডেস্ক:: ইন্দোনেশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ফিলিপাইন ও ইন্দোনেশিয়ার মধ্যভাগে অবস্থিত সেলেবেস সাগরে, ভূপৃষ্ঠ থেকে ৬১৭ কিলোমিটার গভীরে।

দ্যা প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিুব্লিউসি) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে হওয়ায় কোনো ধরনের সুনামি সতর্কতা জারি হয়নি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.