নিজস্ব প্রতিবেদক::শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশ রক্ষার যুদ্ধ আমাদের শেষ হয়নি। নবীন ছাত্র-ছাত্রীদের পড়ালেখার পাশাপাশি জঙ্গিবাদ প্রতিহত করে দেশ গড়ার যুদ্ধে সামিল হতে হবে।
বুধবার (১১ জানুয়ারি) নগরীর ভেটেরিনারি এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ম্যুরাল, এনাটমি মিউজিয়াম উদ্বোধন ও নবাগত ছাত্র-ছাত্রীদের সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের জাতীয় অর্থনীতিতে পশু শিল্পে বেশ অবদান রয়েছে। এটা আরও জোরদার করতে হবে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি উল্লেখ করে তিনি বলেন, মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশ বিশ্বে চতুর্থ স্থান অধিকার করেছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাস এর সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সোহবার হোসেন, সাবেক সিটি মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, প্রফেসর ড. মইনুল ইসলাম বক্তৃতা করেন।
সিটিনিউজ/ এএম/
