বিনোদন : গুণী ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার ও বিশিষ্ট অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। এই দুই কিংবদন্তিতে এবার আজীবন সম্মাননা জানানো হবে। আগামী ১৯ জানুয়ারী বেসরকারি টিভি চ্যানেল এসএ টিভির চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের।
প্রতি বছর এসএ টিভি দেশের শিল্প সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে একজন করে গুনী মানুষকে তার জীবনব্যাপী কর্ম সাফল্যের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা পুরুস্কার প্রদান করে থাকে। এবার এই পুরস্কার প্রদান করা হবে মুস্তাফা মনোয়ার ও ফেরদৌসী মজুমদারকে।
এদিন দুপুর ১২টায় গুলশানে এস এ টিভির মূল ভবনে তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন এস এ টিভির ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ।
