নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুস সালাম।
রোববার(১৫ জানুয়ারী) বেলা সাড়ে ১১টার দিকে তিনি জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী সুপ্রিয় দাশ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সকালে কার্যালয়ে নতুন চেয়ারম্যানকে বরণ করেন পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপক রঞ্জন অধিকারী, সচিব শাব্বির ইকবাল এবং প্রকৌশলী মো. আনিসুর রহমান।
