অভিনয়ের জন্য পারিশ্রমিক নিলেন ১টাকা

0

বিনোদন : এক টাকা পারিশ্রমিক নিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। ব্যাপারটা অবিশ্বাস্য হলেও সত্য। বলিউডে যেখানে কোটি কোটি টাকার খেলা সেখানে নওয়াজউদ্দিন নিলেন মাত্র ১ টাকা। খবর এবেলার।

সম্প্রতি মুক্তি পেয়েছে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত সিনেমা ‘হারামখোর’। শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে প্রেম নিয়ে নির্মিত ছবিটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। সেন্সর বোর্ড আটকেও দিয়েছিল। এই ছবিতেই অভিনয়ের জন্য কোনো পারিশ্রমিক নেননি নওয়াজ। শুধু ‘টোকেন মানি’ হিসেবে এক টাকা নেন এ অভিনেতা।

নওয়াজের প্রশংসা করে ছবির প্রযোজক গুনিত মোংগা বলেন, সিনেমার চিত্রনাট্য দেখেই বেশ পছন্দ হয়েছিল নওয়াজের। তাই শুধু টোকেন মানি নিয়েই কাজ শুরু করেন তিনি। তিনি আরও বলেন, নওয়াজউদ্দিনের মতো অভিনেতারাই প্রমাণ করেন, পেশাদারিত্বের থেকে প্যাশনই বড়।

উল্লেখ্য, শ্লোক শর্মা পরিচালিত ‘হারামখোর’ ছবিতে নওয়াজের সঙ্গে অভিনয় করেছেন শ্বেতা ত্রিপাঠি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.