কনসার্ট থামিয়ে বালিকাকে বাঁচালেন আতিফ

0

বিনোদন : জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। বিশ্বে তার কোটি কোটি ভক্ত রয়েছে, যারা তাকে আদর্শ মনে করেন। সম্প্রতি এ তারকা এমন একটি কাজ করেছেন যার জন্য তিনি সকলের কাছে অবশ্যই প্রশংসার দাবিদার। সাধারণত খোলা জায়গায় কনসার্টে নারী শ্রোতাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ইভ-টিজিংয়ের বিষয়টি প্রতিনিয়তই ঘটে। কনসার্টে তেমনি একটি ইভ টিজিংয়ের ঘটনা থেকে একটি মেয়ে উদ্ধার করেন আতিফ। পাশাপাশি তিনি বিষয়টির প্রতিবাদও করেন।

গত শনিবার পাকিস্তানের করাচিতে একটি কনসার্টে গান পরিবেশন করছিলেন আতিফ। মাঝপথে গান থামিয়ে দেন তিনি। গাইতে গাইতেই একটু এগিয়ে দেখেন ওই যুবকের দল বালিকার গায়ে হাত দেওয়ারও চেষ্টা করছে। গান থামিয়ে দিলেন আতিফ। দৌড়ে ছুটে গেলেন সেই সারিতে। তেড়েফুঁড়ে ধমক দিয়ে বের করে দিলেন ওই বখাটেদের। শ্লীলতাহানি থেকে রক্ষা করলেন সেই বালিকাকে।

তার এই দুরন্ত সাহসের প্রশংসায় ভাসছে এখন পাকিস্তানের সংবাদমাধ্যম। শনিবার (১৪ জানুয়ারি) রাতে করাচি ইট ফুড ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত কনসার্টে এই ঘটনা ঘটে। তিনি ইভ টিজারদের উদ্দেশ্যে রাগান্বিত হয়ে বলেন, ‘তোমরা কখনো মেয়ে দেখ নি? তোমার মা অথবা বোন ওই মেয়ের জায়গায় থাকতে পারত। মানুষের মতো আচরণ কর।’

এরপর তিনি তার দেহরক্ষীকে নির্দেশ দেন ওই ইভ টিজারদের মাঝ থেকে মেয়েটিকে সরিয়ে নিতে। তারপর তিনি আবার কনসার্ট শুরু করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.