রাগীব আলীর মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

0

মো: সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাগীব রাবেয়া ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও বরকল রাগীব রাবেয়া কলেজের সভাপতি দানবীর রাগীব আলীর নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীবৃন্দ।

সোমবার সকালে রাঙামাটি বরকল উপজেলা বাজার প্রাঙ্গণে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ নুচিং রাখাইন’র সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য রাখেন কলেজের দাতা সদস্য সন্তোষ কুমার চাকমা, কলেজ পরিচালনা পরিষদের সদস্য জ্ঞানো তালুকদার, শ্যাম রতন চাকমা, প্রভাষক লিটন চাকমা, কলেজের ১ম বর্ষের শিক্ষার্থী পলি মার্মা ও হাবিবুর রহমান।

মানব বন্ধনে বক্তারা বলেন, রাগীব আলী হলেন বাংলাদেশের মধ্যে অন্যতম দানবীর। তিনি দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেছেন। তার জন্য আজ দেশের অনেক সন্তানরা পড়ালেখা করার সুযোগ পেয়েছে, তার পাশাপশি অনেকে চাকরির সুযোগও পেয়েছে।

বক্তারা আরো বলেন, রাগীব আলীর মুক্তি না হলে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করতে অনেক অসুবিধা হবে। স্কুল-কলেজগুলোর মধ্যে যারা চাকরি করেন তাদের বেতন-ভাতা দেওয়ার অসুবিধা হবে বলেও মন্তব্য করেন বক্তারা।

রাগীব আলী দূর্গম পাড়ালে শিক্ষা আলো ছড়াতে এসেছিল দাবী করে বক্তারা আরো বলেন, দেশের অনেক ধনী ব্যক্তি রয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করার মত মহৎ কাজ করে না। কিন্তু রাগীব আলী পাহাড়ের এই দূর্গম এলাকায় নিজে এসে শিক্ষা আলো ছড়াতে কাজ করেছে। পাহাড়ের সন্তানদের পড়ালেখা করার সুযোগ করে দিয়েছে। তাই এই রাগীব আলীর মুক্তির দাবী জানান বক্তারা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.