নিজস্ব প্রতিবেদক::আঞ্জুমান মুফিদুল ইসলামের উদ্যোগে নগরীর এতিমখানা ও সমাজের দুঃস্থ,গরীব শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে।
শুক্রবার(২০ জানুয়ারী)নগরীর পুরাতন রেলওয়ে স্টেশন, কোতয়ালী, লালদিঘী মাঠ ও আমানত শাহ মাজার এলাকায় ফুটপাতে ঘুমন্ত ভাসমান শীতার্ত মানুষের মাঝে গভীর রাত পর্যন্ত কম্বল বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ও সংস্থার সহ-সভাপতি জনাব মাসুদ -উল- হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালেহ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা উপস্থিত ছিলেন। নির্বাহী কমিটির পক্ষে আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক কাজী শাহাদাৎ হোসাইন, সদস্য কাজী জাহানারা বেগম, আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ, আজীবন সদস্য আলহাজ্ব আবুল মনসুর শিকদার, সাজেদুল হক (হাসান), আলহাজ্ব মেহের আলী চৌধুরী, এ. কে. এম সরওয়ার আলম প্রমুখ।
তাছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে সিএমপির ৩ জন সহকারী পুলিশ কমিশনার, পুলিশের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সার্বিকভাবে সহযোগিতা করেন।
