বোয়ালখালী প্রতিনিধি : দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সারা দেশে শিক্ষার মান উন্নয়নের জন্য প্রতিটি উপজেলায় মডেল ভবন নির্মাণের জন্য কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় বোয়ালখালীর গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে ২ কোটি ৩৫ লক্ষ টাকা ব্যয়ে মডেল ভবন উপহার দিয়েছেন।
শনিবার (২১ জানুয়ারি) দুপুরে বোয়ালখালী পৌর সদরের গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মডেল ভবন উদ্বোধন শেষে এ উপলক্ষে আয়োজিত বার্ষিক পুরুস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় তিনি আরো বলেন, মাল্টিমিডিয়া ক্লাসের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন সহ সকল ক্ষেত্রে এই স্কুল আগামীতে শতভাগ অবদান রাখবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঈনুল আবেদীন নাজিমের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. মনজুর আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর কান্তি দাশ, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল মোহছেন, আনোয়ার হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহীন, উপজেলা আওয়ামলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক এস.এম জহিরুল আলম জাহাঙ্গীর, বোয়ালখালী পৌর কাউন্সিলর ইসমাইল হোসেন আবু, শেখ আরিফউদ্দীন জুয়েল, সুনীল চন্দ্র ঘোষ, শিক্ষক বিষু কুমার বড়ুয়া, প্রলয় চৌধুরী মুক্তি, সেলিম মাহমুদ, অভিভাবক প্রদুল কান্তি দে, জাহাঙ্গীর আলম, বিপ্লব সরকার, ভূপাল চক্রবর্তী, দীপ্তি বিশ্বাঙ্গী, আরেফা খানম, দীল আফরোজা পারভীন রিতা প্রমুখ।অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বার্ষিক পুরুস্কার বিতরণ করা হয়।
প্রসঙ্গত ১৯৫৮ সালে খড়ে ছাউনি দিয়ে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। এরপর ১৯৭৭-৭৮ সালে পাইলট প্রকল্পে অর্ন্তভুক্ত হয়। ১৯৯৮ সালে এ বিদ্যালয়ে ভোকেশনাল শিক্ষা চালু হয়।
সবুজ/এএম
এ বিভাগের আরও খবর
