সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সংবর্ধনা

0

সীতাকুণ্ড প্রতিনিধি : গুনীজনরাই জাতি গঠনে ভূমিকা রাখে।যে দেশে গুনিজনদের কদর নেই সেই দেশে গুনীজন জন্ম নেবেনা। সাংবাদিকদের আজকের এই গুনিজন সংবর্ধনা সীতাকুণ্ডে আরও গুনীজন তৈর করবে। আজকে যারা সংবর্ধিত হয়েছেন তারাই শতশত গুনিজন তৈরী করেছে। সীতাকুণ্ড অনলাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের ২য় বর্ষে পদার্পন উপলক্ষে ইংরেজী নব বর্ষের ক্যালেন্ডার উম্মোচন ও সীতাকুণ্ডের উন্নয়নে ভূমিকা রাখায় বিশিষ্ট ব্যাক্তিদের গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথি ফেনী বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ডক্টর ফছিউল আলম উপরোক্ত কথা বলেন। ২১ (জানুয়ারী) বিকাল ৪টায় সীতাকুণ্ড পৌরদসরস্থ হাজেরা হ্যাভেন গার্ডেনে অনুষ্ঠিত গুনিজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা ক্রেষ্ট গ্রহন করেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা বীর প্রতীক খেতাবে ভূষিত কর্নেল (অব) এটি এম সালাউদ্দিন,শিক্ষাক্ষেত্রে বিশেষ
অবদান রাখায় বিশিষ্ট শিক্ষাবিদ মাষ্টার নজির আহমদ , সাংস্কৃতিক অঙ্গন উন্নয়নে নারী নেত্রী সুরাইয়া বাকের ,সমাজ সেবায় সীতাকুণ্ড সমিতির সভাপতি সংগঠক মোং গিয়াস উদ্দিন,
প্রাইমারী শিক্ষায় মাষ্টার আবুল কালাম আযাদ চৌধুরী, সাহিত্যে কাবি ও গল্পকার শাহনেওয়াজ বিপ্লব,অনলাইন নিউজ প্রসারে সীতাকুণ্ড নিউজ২৪ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শাহ আযম ও সীতাকুণ্ড টাইমস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি,পরিবহন সেবায় তরুণ শিল্পপতি মোঃ মাইনুল হাসান লিটন। এছাড়াও আরও সম্মাননা পদক দেওয়া হয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাক্তার এখলাছ উদ্দিন,সীতাকুণ্ড প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক মাহমুদুল হক,শিল্প প্রসারে এলবিয়ন ল্যাবঃ লিঃএর ব্যাবস্থাপনা পরিচালক মুনতাহার উদ্দিন সাকিব, সমাজ সেবায় সীমা
গ্রুপের পরিচালক মোহাম্মদ সফি ও তরুণ ব্যবসায়ী ডক্টর মোঃ শাহীদুল আলম মিন্টু। এসোসিয়েশনের সভাপতি মোঃ জাহঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিএসসি’র সঞ্চালনে গুনীজন সংবর্ধনায় আরও বক্তব্য রাখেন উপ সিচব জসিম উদ্দিন মাহমুদ, বিশিষ্ট রসায়নবিদ দেলোয়ারুল ইসলাম, সীতাকুণ্ড স্বাস্থ্য কর্মকর্তা এস এম রাশেদুল করিম, সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক এ জে এম তফজন হক,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতিসাংবাদিক আফম বোরাহান,অধক্ষ নুরুল কবির প্রমুখ।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.