সিটিনিউজ ডেস্ক : সোমবার ‘রইস’ ছবির প্রচারে মুম্বাই থেকে দিল্লি পর্যন্ত ট্রেনে সফর শুরু করছেন বলিউড বাদশা শাহরুখ খান। মুম্বাই কেন্দ্রীয় স্টেশন থেকে সোমবার বিকেল ৫টায় শাহরুখ তার যাত্রা শুরু করবেন। আর নামবেন মঙ্গলবার সকালে দিল্লিতে।
প্রযোজক রীতেশ সিদ্ধবাণী বলেন, আমাদের সবার ট্রেনে চড়তে ভাল লাগে। অনেকদিন ট্রেনে চড়া হয়নি। সোমবারের এই সফর নিয়ে আমরা সবাই উত্তেজিত।
মুম্বাই ছাড়ার পর ট্রেনটি আন্ধেরি, বরিভালি, সুরাত, ভদোদরা, কোটা, মথুরাসহ কয়েকটি স্টেশনে থামবে।
আসছে ২৫ জানুয়ারি মুক্তি পেতে চলেছে রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘রইস’। এ ছবির মাধ্যমে পাক অভিনেত্রী মাহিরার অভিষেক হচ্ছে বলিউডে। ‘লায়লা ও লায়লা’র রিমিক্স সংস্করণ ‘লায়লা ম্যায় লায়লা’র তালে নেচেছেন সানি লিওন। টাইমস অব ইন্ডিয়া।
