সীতাকুণ্ড সমিতির উদ্যেগে শনিবার মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

0

নিজস্ব প্রতিনিধি :  সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম এবং প্যাসিফিক জিন্স ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আগামী ২৮ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হবে। সীতাকুণ্ড পৌরসদরের সীতাকুণ্ড সরকারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান উদ্বোধন করবেন দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক।

পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক আলহাজ সৈয়দ মোহাম্মদ তানভীরের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. ইফতেখারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন ফেনী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মোহাম্মদ ফসিউল আলম,ইউআইটিএস ঢাকার ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ সোলায়মান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড চট্টগ্রামের সচিব প্রফেসর মোহাম্মদ আবদুল মুবিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান, ট্যুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি মুহাম্মদ মুসলিম, প্রধান বিস্ফোরক পরিদর্শক মোহাম্মদ শামসুল আলম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূইয়া, জনতা ব্যাংক লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ তাজুল ইসলাম।

শনিবার বেলা দুইটা থেকে অনুষ্ঠিত অনুষ্ঠানে সমিতির সদস্য ছাড়াও চট্টগ্রাম মহানগরীতে বসবাসও কর্মরত সীতাকুণ্ডবাসীর সাত শতাধিক সন্তান-সন্ততিকে সংবর্ধনা প্রদান করা হবে। এরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০১৫-২০১৬ সালে জেএসসি/ জেডিসি, ২০১৬ সালে এসএসসি/ দাখিল ও এইচএসসি/ ফাজিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উর্ত্তীণ হয়েছে।

অনুষ্ঠানে অভিভাবকসহ সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত হয়ে কৃতী শিক্ষার্থীদের উৎসাহিত করার অনুরোধ জানিয়েছেন সীতাকুণ্ড সমিতি চট্টগ্রামের সভাপতি মোহাম্মদ গিয়াসউদ্দিন, সাধারণ সম্পাদক প্রফেসর এ কে এম তফজল হক, সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক আবুল মনছুর ভূঁঞা ও সদস্য সচিব মনোয়ারুল হক এফসিএমএ। সংবর্ধনা শেষে ব্যান্ড শো রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.