সুফী সাধক,পীর আউলিয়াদের ত্যাগেই ইসলাম এসেছে- শামছুদ্দোহা বারী

0

সিটিনিউজ ডেস্ক :  সুফী সাধক, পীর আউলিয়াদের ত্যাগের বিনিময়ে এ উপমহাদেশে বিশ্ব নবীর (দ.) প্রবর্তিত ইসলাম এসেছে। প্রিয় নবীর (দ.) শুভাগমন উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) আয়োজনে বাংলাদেশে যার অবদান যুগে যুগে এদেশের সুন্নী ওলামাগণ স্মরণ করবেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত মখদুম শাহ জুলফিকার আবদুল বারী শাহজী পীর (রহ)। চট্টগ্রাম চান্দগাঁওস্থ দরবারে বারীয়ার মিলাদুন্নবী মাহফিলে সাজ্জাদানশীন পীরে কামেল আল্লামা মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী (মজিআ) সভাপতির বক্তব্য উপরোক্ত মন্তব্য করেন।

বুধবার(২৫ জানুয়ারি) দরবারের খাজা মখদুম শাহ জুলফিকার মঞ্জিল বাগান বাড়িতে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সভাপতি এ বি এম মহিউদ্দীন চৌধুরী। তিনি বলেন প্রিয় নবীর অনুসরণ না করলে পরিপূর্ণ মুমিন হওয়া যায় না। ঐক্যবদ্ধভাবে চললে ইমানী শক্তি বাড়বে। আমাদের সরকার ঘোষণা দিয়েছে মিলাদুন্নবী (দ.) মাহফিল হবে। যারা সিরাতুন নবী করে তারা ওহাবী। তিনি আরও বলেন, সুন্নীয়ত প্রচার-প্রসারে দরবারে বারীয়া শরীফের প্রতিষ্ঠাতা শাহসুফি ছৈয়দ আবদুল বারী শাহজী’র (র.) এর অবদান স্মরণীয়। তাঁর অনুসরনে শরীয়ত তরিকতের সমন্বয়ে দ্বীন-ইসলাম প্রচারে নিরলস খেদমত করে যাচ্ছেন তারই সুযোগ্য মেজ শাহজাদা মুফতি ছৈয়দ শামসুদ্দোহা বারী (মজিআ)। ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল এক্ষেত্রে প্রশংসার দাবি রাখে।

আল্লামা মুফতি ছৈয়দ শামছুদ্দোহা বারী (মজিআ) তার পীর মুর্শিদ ও আব্বাজান কেবলার প্রবর্তিত ও নির্দেশিত ঐতিহাসিক ১২ মাঘ ঈদে মিলাদুন্নবী স্মরণে আয়োজিত মাহফিলে বলেন, আমার পীর ও মুর্শিদ আব্বা হুজুরের প্রবর্তিত মিলাদুন্নবী (দ.) মাহফিলের জন্য আমার জীবন উৎসর্গ করেছি, আজীবন এ মাহফিল চলবে ইনশাআল্লাহ। ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী নূরুল ইসলাম হাশেমী বলেন, সুন্নিয়ত ও সুফীবাদ প্রচারে দরবারে বারীয়ার প্রতিষ্ঠাতা হাফেজ কারী ছৈয়দ আবদুল বারী শাহজী (র.)’র অবদান অনস্বীকার্য।

তাঁরই প্রতিষ্ঠিত ১২ মাঘ স্মরণে ৪৮তম পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিলে দোয়া বার্তায় এসব কথা বলে মাহফিলের সফলতা কামনা করেন তিনি। ঈদে মিলাদুন্নবী (দ.) উদ্যাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত মাহফিলে বিশেষ অতিথি ছিলেন শুকছড়ি দরবারের সাজ্জাদানশীন ছৈয়দ নাছেরুল হক চিশতি, দরবারে হাশেমীয়ার হাফেজ কাজী মহিউদ্দিন হাশেমী, ছৈয়দ নঈমুল হক চিশতী, কাজী জিয়াউদ্দিন হাশেমী, ছৈয়দ মুহাম্মদ এহছানুল হক চিশতী (মজিআ), ছৈয়দ তরীকুল্লাহ মাইজভান্ডারী, ছৈয়দ নুরুল হুদা আমীরি।

মাহফিলে ভারতের ত্রিপুরা, বৃহত্তর চট্টগ্রাম, উত্তরবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আগত হাজার হাজার ভক্ত ও মুরিদানের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ নসীহত পেশ ও আখেরী মুজানত পরিচালনা করেন দরবারে বারীয়ার সাজ্জাদনশীন পীরে কামেল আল্লামা মুফতি ছৈয়দ মুহাম্মদ শামছুদ্দোহা বারী (মজিআ)। বড় শাহজাদা ছৈয়দ আবুল মোকাররম বারী’র পরিচালনায় মাহফিলে বক্তব্য রাখেন, দরবারের শাহজাদা মুফতি ছৈয়দ সাইফুল ইসলাম বারী, ছৈয়দ এরশাদুল ইসলাম বারী ও মাওলানা মুহাম্মদ এনাম রেজা আলকাদেরী।

মাহফিলে অধ্যক্ষ আল্লামা মুফতি মুহাম্মদ ইদ্রিস রজভী (মজিআ) পাঠানো বার্তায় বলেন, প্রিয় নবীর (দ.) প্রেমে সর্বদা বিভোর শাহজী পীর কেবলা শরীয়ত ও তরিকতের পূর্ণ অনুসারী ছিলেন। তাঁর এ ধারাবাহিকতা রক্ষা করে চলেছেন দরবারে সাজ্জাদানশীন আল্লামা মুফতি শামছুদ্দোহা বারী (মজিআ)।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.