পরিণীতির উপর চটেছেন দুবাইয়ের মন্ত্রী

0

বিনোদন : এখন ব্যস্ত সময় পার করছেন বলিউড তারকা পরিণীতি চোপড়া। তবে তার খেসারতও দিতে হলো তাকে। সংবাদ প্রতিদিন বলছে, গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে দেখা যাবে সোনম কাপুর থেকে শুরু করে সুশান্ত সিং রাজপুত প্রায় সকলেই মজে রয়েছেন দুবাইয়ে। হোটেল থেকে শুরু করে শপিং মল কিংবা অ্যামিউজমেন্ট রাইড – দুবাইয়ের প্রায় সর্বত্রই দেখা যাচ্ছে বলি তারকাদের। কিন্তু এ সবের মধ্যেই দুবাই মন্ত্রিসভার বিরাগভাজন হলেন পরিণীতি চোপড়া।

জানা গেছে, সোনম এবং সুশান্তের মতো পরিণীতিরও দুবাই ট্যুরিজমের প্রচার করার কথা ছিল। কিন্তু তিনি নাকি সেসব কাজ করছেন না মন দিয়ে। দুবাইয়ের মন্ত্রীদের থেকে প্রচারের কাজ হাসিল করলেও কাজে নাকি বেশ গাফিলতির প্রমাণ দিয়েছেন তিনি। আর ঠিক সেই কারণেই তার ওপর চটেছেন দুবাইয়ের মন্ত্রীরা।

অভিনেত্রীর সঙ্গে দুবাই ট্যুরিজম প্রচার করা নিয়ে তাদের যে চুক্তি হয়েছিল, সেই মতো তারা পরিণীতিকে পারিশ্রমিক দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়েছে।

জানা গেছে, প্রচারের জন্য ১৯ লক্ষ টাকা নেওয়ার কথা ছিল অভিনেত্রীর। কিন্তু কাজ ঠিকভাবে না করায় সেই টাকার অঙ্ক কমাতে চলেছে দুবাই মন্ত্রীসভা।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.