বিনোদন : আবারো চট্টগ্রাম মাতাতে আসবেন নগরবাউল জেমস। মাসখানেক আগে এমএ আজিজ স্টেডিয়ামে সংগীত পরিবেশন করে এসেছেন নগরবাউল জেমস। একই স্থানে আবার দর্শক-শ্রোতাদের উল্লাসে মাতাতে যাচ্ছেন আন্তর্জাতিক এই রকতারকা।
আগামী ২ ফেব্রুয়ারি এমএ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ‘উইন্টার ফেস্ট’ শীর্ষক কনসার্ট। এর আয়োজন করেছে আন্তর্জাতিক মানের লাইফস্টাইল শপ এসএ ওয়ার্ল্ড। কনসার্টে জেমস ছাড়াও গাইবেন মিলা, মেহরাব, ঐশী ও ‘বাংলাদেশি আইডল’ প্রতিযোগিতা থেকে পরিচিতি পাওয়া নবীন শিল্পীরা। থাকছে ফ্যাশন শো।
এসএ টিভির সিওও সৈয়দ সালাহউদ্দিন জাকী জানান, বিকেল পাঁচটা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠানটি সরাসরি দেখাবে তাদের চ্যানেলটি।
