বাহুবলী টু’র পোস্টার ফাঁস

0

বিনোদন : বিগত এক বছরে বলিউড শোবিজে প্রশ্ন ছিল ‘বাহুবলীকে কেন মারলেন কাটাপ্পা!’ দর্শক-ভক্তদের সেই আগ্রহের কিছুটা হলেও আক্ষেপ মেটালেন পরিচালক রাজামৌলি৷ প্রথম মোশন পোস্টারেই আগ্রহ ছিল তুঙ্গে, দ্বিতীয়তে স্পষ্ট হল আরও। সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ পোস্টার ২।

অভিনেতা প্রভাস জানিয়েছিলেন ৬০০ দিনের শুটিং শেষ করেছেন তিনি। তবে সূত্র বলছে পিছিয়ে যেতে পারে ছবির মুক্তি। কিছু কাজ নাকি এখনও অসম্পূর্ণ।

এই পোস্টারে রয়েছেন ‘তীরন্দাজ’ যুগল। ‘বাহুবলী’ প্রভাস এবং ‘দেবসেনা’ অনুষ্কা শেট্টি। ‘বাহুবলী: দ্য বিগিনিং’ থাকা গ্ল্যামারহীন দেবসেনা এই পোস্টারে রূপে, গুণে স্ব-মহিমায়। তিনি এখন তরুণী। সঙ্গে ‘বাহুবলী’। নেট দুনিয়ায় তা প্রকাশের সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে।

উল্লেখ্য, গত নভেম্বরে বাহুবলী টু এর সিনেমার ফুটেজ ফাঁস করার অভিযোগে এক গ্রাফিক ডিজাইনারকে আটক করা হয়। পরিচালক এসএস রাজামৌলির অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.