চান্দগাঁওয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার

0

নিজস্ব প্রতিবেদক::চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট বাস টার্মিনাল জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে ৮ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে চান্দগাঁও থানা পুলিশ।
শনিবার (২৮ জানুয়ারি) দিবাগত রাত ১০ টার দিকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত যুবকের নাম জাহেদুল ইসলাম সাইফুল ওরফে খোকন(৩৫)।সে কক্সবাজার ঝেলার সদর থানার আহম্মদ আলী মুন্সি বাড়ীর মৃত আহম্মদ আলী মুন্সির ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী কক্সবাজার জেলার টেকনাফ হইতে কম দামে ইয়াবা ক্রয় করে চট্টগ্রাম মহানগরের বিভিন্ন জায়গায় বেশী দামে বিক্রি করে আসছিলে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.