শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার:তথ্যমন্ত্রী

0

নিজস্ব প্রতিবেদক::তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। কোন বাধা এ উন্নয়নকে ঠেকাতে পারবে না। তিনি বাংলাদেশের মানুষকে ভালোবাসেন। তাঁর দক্ষতার দ্বারাই হবে জঙ্গিমুক্ত শান্তির বাংলাদেশ।
রোববার (২৯ জানুয়ারি) বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন আয়োজিত ৫৭তম (আইইবি) চট্টগ্রাম `Utilization of  Digital Technology for Pro-people Development’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তথ্য মন্ত্রী আরো বলেন, সমগ্র পৃথিবী তথ্য প্রযুক্তির দ্বারা অগ্রসর হচ্ছে। কম্পিউটার, মোবাইল ফোন, ইন্টারনেট থাকায় সারা পৃথিবী মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। মানুষের কাজের সময় বাঁচছে, দুরত্ব কমিয়ে এনেছে, আর এ জন্য একে এনাবেলেটিং টেকনোলজি বলা হয়। তথ্য প্রযুক্তির ব্যবহার বাধ্যতামূলক হওয়া প্রয়োজন। তথ্য প্রযুক্তির দ্বারা দুর্নীতি কমবে, সুশাসন বাস্তবায়ন হবে এবং তথ্য প্রযুক্তি ভিত্তিক শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হওয়ার পর বাঙালী বীরের জাতি হতাশায় নিমজ্জিত হয়েছিল। শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আজ দেশ স্বাবলম্বী, সারা বিশ্বে প্রশংসিত। বিশ্ব ব্যাংকের অর্থ ছাড়াই পদ্মা সেতুর মত মেগা প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ। মেট্রোরেল, উড়াল সেতুর কথা তুলে ধরে মন্ত্রী বলেন, হতাশগ্রস্থ জাতি আজ আত্মবিশ্বাসী জাতিতে পরিণত হয়েছে।
অনুষ্ঠানে বিটিআরসি’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহজাহান মাহমুদ, ইঞ্জিনিয়ার কবির আহম্মদ ভূঁইয়া বক্তৃতা করেন।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.