নাম চেয়ে আ.লীগ ও বিএনপির কাছে সার্চ কমিটির চিটি

0

সিটিনিউজ ডেস্ক:: নির্বাচন কমিশন গঠনের বিষয়ে ৫ জনের নাম চেয়ে সার্চ কমিটির সিদ্ধান্তের চিঠি বিএনপির নয়াপল্টন কার্যালয় ও আওয়ামী লীগের কার্যালয়ের ঠিকানায় পাঠানো হয়েছে। সার্চ কমিটির প্রথম বৈঠকের পরদিন এ কথা নিশ্চিত করেছেন মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আবদুল ওয়াদুদ।

তিনি জানান, শনিবার থেকেই ৩১ টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠানোর কাজ শুরু করেছে মন্ত্রী পরিষদ বিভাগ। তবে রবিবারও অনেক চিঠি পাঠানো হচ্ছে। রাষ্ট্রপতির সাথে যেসব রাজনৈতিক দলের নির্বাচন কমিশন গঠনের বিষয়ে আলোচনা হয়েছে তাদের কাছেই চিঠি পাঠানো হচ্ছে।

সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রথম বৈঠকের একটি সিদ্ধান্ত হলো, রাজনৈতিক দলগুলোর কাছে নির্বাচন কমিটি গঠনে ৫ জনের নাম চেয়ে চিঠি পাঠানো। যেসব রাজনৈতিক দল রাষ্ট্রপতির সাথে সংলাপ করেছে তাদের কাছেই আবার ৫ জনের নাম চেয়ে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয় ৬ সদস্যের সার্চ কমিটি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.