সিটিনিউজবিডিঃ রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।। গ্রেফতারকৃতদের মধ্যে ৬৮ জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও সাজাপ্রাপ্ত আসামি বলে পুলিশ জানিয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে জামায়াত শিবিরের বেশ কয়েকজন নেতা-কর্মী রয়েছে বলে পুলিশ জানায়।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভুক্ত দাগি আসামি এবং বিভিন্ন নাশকতার সঙ্গে জড়িত ৭৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ৩৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
