চট্টগ্রামে এসি বিস্ফোরণে তিনজন আহত

0

সিটিনিউজবিডিঃ সকাল ১০টার দিকে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ইস্পাহানি জাকির হোসেন সড়কের স্পিডট্র্যাক নামে একটি সিএনজি ফিলিং স্টেশনে এসি বিস্ফোরণে তিনজন আহত হয়েছে।

আহতরা হলেন ফিলিং স্টেশনের সাবস্টেশন ইঞ্জিনিয়ার অঞ্জন কান্তি ঘোষ (২৮), শাহজালাল তালুকদার (২৫) ও কর্মচারী আবুল কাশেম (৪৮)।

চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক হামিদ সুত্রে জানা যায়, গুরুতর দগ্ধ অবস্থায় অঞ্জন কান্তি ঘোষ ও শাহজালাল নামে দুইজন ব্যক্তিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

 

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.