হোয়াটসঅ্যাপে ভুয়া সালমানের পোস্ট

0

সিটিনিউজবিডিঃ  সময়ের আলোচিত নায়ক সালমান খানের নামে হোয়াটসঅ্যাপে দুটি পোস্ট ভাইরাল আকারে ছড়িয়ে পরেছে। পোস্ট দুটিতে বলা হয়েছে, তিনি ঘৃণা করেন সেইসব মুসলিমদের যারা সমর্থন করেন নেতা তথা সাংসদ আসাউদ্দিন ওয়াসিকে। তিনি ‘বাজরাঙ্গি ভাইজান’ সিনেমার নাম বদলে নিজের ইচ্ছামত দিয়েছেন ‘খান ভাইজান’।

বিষয়টির সুরাহা চেয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন সালমান। সঙ্গে হোয়াটসঅ্যাপে ভাইরাল হওয়া তার একটা জাল ছবিও প্রিন্ট করে পুলিশের কাছে অভিযোগ হিসেবে জমা দিয়েছেন তিনি। সালমানের ম্যানেজারের অভিযোগ, কেউ বা কারা পরিকল্পিতভাবে সালমানের ইমেজ খারাপ করার জন্য এ কাজ করেছেন।

এদিকে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে। তবে এখনও কোনও এফআইআর দায়ের হয়নি। এদিকে, ‘বাজরাঙ্গি ভাইজান’-এ ‘ভরদো ডোলি’ গানের কপিরাইট নিয়ে আইনি নোটিশ হাতে পেয়েছে ছবির প্রযোজক প্রতিষ্ঠান।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.