জিম্বাবুয়ে সফরে নেই ম্যাককালাম-সাউদি

0

সিটিনিউজবিডি :   ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী আগস্টে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর করবে নিউজিল্যান্ড। তবে এই সফরে বিশ্রাম দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম ও পেসার টিম সাউদিকে। এ ছাড়া পিঠের ইনজুরির কারণে পেসার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনও দলে নেই। বৃহস্পতিবার এই চারজনকে ছাড়াই জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড। এই সফরে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দেবেন কেন উইলিয়ামসন।

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন পেসার অ্যাডাম মিলনে ও অলরাউন্ডার জেমস নেশাম। এ ছাড়া জিম্বাবুয়ে সফরে থাকছেন লেগস্পিনার ইশ সোধি। তবে দক্ষিণ আফ্রিকা সফরে তার জায়গায় দলে যোগ দেবেন পেসার ডগ ব্রেসওয়েল। সোধি ১১টি টেস্ট ও দুটি টি-টোয়েন্টি খেললেও এখনো ওয়ানডে অভিষেক হয়নি। সবশেষ গত বছরের জুনে জাতীয় দলের হয়ে খেলেছিলেন তিনি। অন্যদিকে সাতটি ওয়ানডে খেলা ব্রেসওয়েল সবশেষ ২০১৩ সালে দেশের জার্সিতে খেলেছিলেন। এ ছাড়া অ্যাডাম মিলনে গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন। আর জেমস নেশাম সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন গত জানুয়ারিতে।

দুজনই আবার দলে ফিরলেন। আগামী ২ আগস্ট থেকে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। এরপর ৯ আগস্ট থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে কিউইরা। নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), গ্র্যান্ট এলিয়ট, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, মিচেল ম্যাকক্লেনাঘান, নাথান ম্যাককালাম, অ্যাডাম মিলনে, কলিন মুনরো, জেমস নেশাম, লুক রনকি, মিচেল সান্টনার, রস টেলর, বেন হুইলার, ডগ ব্রেসওয়েল ও ইশ সোধি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.