সুনীলকে মারধর করলেন কপিল

0

বিনোদন : জনপ্রিয় কমেডি অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কপিল শর্মা। আর কপিলের সঙ্গে থেকে হাসির হাড়ি যে খুলে দেন তার নাম সুনীল গ্রোভার। এবার সহকর্মী সুনীল গ্রোভারকে মারধর করার অভিযোগ উঠেছে জনপ্রিয় এই কমেডিয়ানের বিরুদ্ধে।

এ প্রসঙ্গে ইউনিটের এক সদস্য জানান, অস্ট্রেলিয়ায় শো করতে গিয়েছিলো টিম কপিল। সেখান থেকে ফেরার পথে বিমানেই মদ্যপ কপিল সুনীল গ্রোভারকে মারধর শুরু করেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। পরে বিমানের কেবিন ক্রু এসে সেটি থামান। যদিও কপিলের এমন আচরণের জন্য সকলের কাছে সুনীলই ক্ষমা চেয়েছেন। ওই সদস্য আরও জানান, মারধর শুরুর আগে কপিল সুনীলকে উদ্দেশ্য করে বলেন, “তুই কে? তোর শো ফ্লপ হয়েছে। তুই আমার চাকর।

সনি এন্টারটেইনমেন্ট চ্যানেলে প্রচারিত জনপ্রিয় কমেডিয়ান শো ‘দ্য কাপিল শর্মা শো’-এর উপস্থাপক হিসেবে রয়েছেন কাপিল শর্মা। অন্যদিকে, একই অনুষ্ঠানে ড.মসুর গুলাটি, রিংকু ভাবী ও গুত্থি চরিত্রে দেখা যায় সুনীল গ্রোভারকে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.