টেলিভিশন প্রযোজকদের নির্বাচনে বিজয়ীরা

0

বিনোদন : টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারদের সংগঠন ‘টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’। এর নির্বাচনে সভাপতি পদে জয়ী হয়েছেন জনপ্রিয় নাট্যব্যক্তিত্ব মামুনুর রশিদ। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ইরেশ যাকের।

সহ-সভাপতি পদে জয়লাভ করেছেন মাহাবুবা শাহরিন তায়েব, মোহন খান ও সৈয়দ গাউসুল আযম শাওন। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন সাজ্জাদ হোসেন দোদুল, সৈয়দ ইরফান উল্লাহ। সাংগঠনিক সম্পাদক পদে বিপুল ভোটে জয় পেয়েছেন মুনতাসির মামুন সাজু। প্রচার ও প্রকাশনা-বিষয়ক সম্পাদক হয়েছেন মো. জাহাঙ্গীর আলম।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন অর্থ সম্পাদক পদে অনক আলী হোসেন শহীদি। আইন বিষয়ক সম্পাদক হয়েছেন তারেক মিন্টু, ক্রীড়া ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক মীর ফখরুদ্দীন ছোটন, আর্কাইভ-বিষয়ক সম্পাদক এ কে আজাদ, আন্তর্জাতিক বিষয়ক-সম্পাদক আইনুল ইসলাম চৌধুরী (চঞ্চল), শিক্ষা ও গবেষণা-বিষয়ক সম্পাদক জহির আহমেদ, সমাজ কল্যাণ-বিষয়ক সম্পাদক মো. বোরহান খান।

কার্যনির্বাহী পদে নির্বাচিত হয়েছেন আর এইচ সোহেল, এফ জামান তাপস, খন্দকার লতিফুর রহমান, বাবুল আহমেদ, মাহফুজ আহমেদ, আশরাফুল আলম বাবলু, রফিকুল্লাহ সেলিম, সাদেক সিদ্দিকী, সৈয়দ আকরাম হোসেন, স্বপন সিদ্দিকী।

রবিবার রাজধানীর গুলশানের এমানুয়েলস ব্যাংকুয়েট হলে ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন প্রবীণ নাট্যজন হাসান ইমাম। সহযোগী হিসেবে মান্নান হীরা ও এস এম মহসীন দায়িত্ব পালন করেন।

কমিশন সূত্র জানায়, নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২১৫ জন। এরমধ্যে ১৯৮টি ভোট পড়েছে। নির্বাচিত কমিটি ২০১৭-১৯ দুই বছর মেয়াদে সংগঠনটি পরিচালনা করবে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.