চট্টগ্রাম অফিস : বাংলাদেশে চতুর্থ প্রজন্মের ওয়াইম্যাক্স ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান কিউবি গ্রাহককে দিনরাত ২৪ ঘণ্টা সর্বোচ্চ সেবা দিতে চায়। রোববার (১২ জুলাই) নগরীর হোটেল দি পেনিনসুলায় আয়োজিত ইফতার মাহফিল ও সুধী সমাবেশে কিউবি’র চিফ এক্সিকিউটিভ অফিসর (সিইও) ডি এস ফয়সাল হায়দার একথা জানিয়েছেন।
তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন, আমরা দিনরাত ২৪ ঘণ্টা আপনাদের পাশে আছি। সর্বোচ্চ সেবা দিয়ে আমরা সবসময় আপনাদের পাশে থাকতে চাই। একইভাবে আপনারা সবসময় আমাদের পাশে থাকবেন আমরা সেটাও প্রত্যাশা করি। আপনাদের সহযোগিতা, আন্তরিকতায় কিউবি সামনের দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে গণমাধ্যমসহ বিভিন্ন কর্পোরেট অফিসের গ্রাহক এবং সুধীজনরা উপস্থিত ছিলেন।
