মামা হত্যা করল ভাগ্নেকে

0

সিটিনিউজবিডি  :   চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বিএসআইডিসি সড়ক এলাকায় মামার পিটুনিতে টিকন দে (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।  রোববার বিকেল তিনটার দিকে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত মামা লিটন দেকে গ্রেফতার করেছে পুলিশ।  নিহত টিকন তার মায়ের সঙ্গে বিএসআইডিসি সড়কের ২ নম্বর বিল্ডিং এর চারতলায় থাকত।

চান্দগাঁও থানা পুলিশের উপ পরিদর্শক ইমাম হোসেন  বলেন, ‘চার বছর আগে টিকনের বাবা তার মাকে ছেড়ে চলে যায়।   এরপর টিকনের মা গার্মেন্টেসে চাকরিতে যোগদান করে এবং চান্দগাঁওয়ে ভাইয়ের বাসায় থাকতেন।  শনিবার সকালে টিকন পরিবারের কাউকে না বলে খেলতে চলে যায়।  দুপুরেও তাকে না পাওয়ায় টিকনের মাম লিটন এলাকায় মাইকিং করে।   বিকেল দুইটার দিকে তার সন্ধান পাওয়া যায়। ’

এসআই বলেন, ‘সন্ধান পাওয়ার পর লিটন টিকনকে বেধাড়ক মারধর করে সারা শরীর রক্তাক্ত করে।  এর ফলে রাতে ব্যাথার যন্ত্রণায় সে কিছু খেতে পারেনি।  রোববার টিকনের মা চাকরিতে চলে গেলে বিকেল তিনটার দিকে লিটন পুনরায় তাকে মারধর করে।  এক সময় টিকনকে দেয়ালের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় টিকন। ’

ঘটনার পর লিটনকে পুলিশ গ্রেফতার করেছে এবং টিকনের মা সুমী দে বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.