কাচাঁবাজারে অধিক মূল্যে সবজি বিক্রি করায় তিন জনকে জরিমানা

0

চট্টগ্রাম অফিস :   চট্টগ্রাম কাঁচাবাজার  অধিক মূল্যে সবজি বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।  রোববার রিয়াজউদ্দিন বাজার ও কাজির দেউড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান ও তাহমিলুর রহমান মুক্ত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান  বলেন, ‘অধিক মূল্যে সবজি বিক্রি ও মূল্য তালিকা না টাঙানোর অপরাধে রিয়াজউদ্দিন বাজারের এক আড়ৎদার ও কাজির দেউড়ি কাঁচাবাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।  একই সঙ্গে তাদেরকে সর্তক করা হয়েছে। ’

জেলা প্রশাসন সূত্র জানায়, দ্বিগুণ হারে সবজি বিক্রির অভিযোগে রিয়াজউদ্দিন বাজারের আড়ৎদার নুরুল আলমকে ২৫ হাজার টাকা, কাজির দেউড়ি বাজারের ব্যবসায়ী শওকত আহমেদকে ৫ হাজার টাকা এবং রিপনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.