বিনোদন : ভারতের জনপ্রিয় অনেক ছবি প্রযোজনা করে দর্শকদের মন জয় করেছেন করণ জোহর। সেইগুলোর মধ্যে রয়েছে ‘কাভি খুশি কাভি গাম’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর মতো অনেক ছবি। শুধু প্রযোজনা নয়, বিভিন্ন অনুষ্ঠানে বিচারকের আসনেও দেখা যায় তাকে।
এতোসব গুণের পর এবার বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী শেখর রাভজিয়ানির সুরে গান গেয়েছেন করণ। ইতিমধ্যে গানটির রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে বলেও জানা গেছে। করণের গান রেকর্ডিংয়ের সময়ের একটি স্থিরচিত্র টুইটারে শেয়ার করেছেন শেখর। এর ক্যাপশনে তিনি লিখেছেন, আমার জন্য একটি গান গাইলেন করণ। গান গাওয়ার সুযোগ করে দেওয়ায় শেখরকে ধন্যবাদ জানিয়েছেন করণ।
