নিজস্ব প্রতিবেদক::মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নর্থ সাউথ এলিমেন্টারী স্কুল ও সহযোগী প্রতিষ্ঠান এক্সপ্লোর কোচিং এর উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী ও ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা সিটি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক রনজিত সেনের সভাপতিত্বে স্কুল পরিচালক সাজ্জাদ মাহমুদ রাসেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্কুল পরিচালক জুলফিকার আলী মুন্না।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর জহির আহমদ চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ ললিত কুমার দত্ত, ডাঃ শুভেন্দু দাশ, ডাঃ কিশোর মজুমদার, ডাঃ সুপর্ণা দে, ইনিশিয়েটিভ স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা নাহিদা বেগম, সালেহ আহমদ চৌধুরী, জাহেদ আহমদ চৌধুরী, মহসিন সাজু ,মোঃ আলমগীর, সাহেদ মাহমুদ রুবেল, পারভেজ রহমান জনি, মো: এরফান মিয়া, মোঃ সোহেল, নিজাম উদ্দিন, মোকাররম, মোঃ তারেক, রনি, জুয়েল, আরজু, অনিক, মুশফিক, ফোরকান সহ আরও উপস্থিত ছিলেন স্কুল পরিচালক সুরাইয়া ইয়াছমিন পান্না, সাবরিনা আহমদ ও স্কুলের সম্মানিত অভিবাবক, স্কুলের ছাত্র-ছাত্রী এবং এলাকার তরুণরা।
উক্ত অনুষ্ঠানে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট উপস্থিত থেকে সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ২০ ব্যাগ স্বেচ্ছায় রক্ত সংগ্রহ ও প্রায় ৩০০ জনকে ফ্রি রক্তের গ্রুপ পরীক্ষা করানো হয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে মহান স্বাধীনতা দিবসের কর্মসূচি শুরু হয়। স্কুল প্রাঙ্গনে প্রতীকী শহীদ মিনার বানিয়ে শিক্ষার্থীরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
