সিটিনিউজবিডিঃ গতকাল রাতে মুম্বাইয়ের অভিজাত পালেডিয়াম হোটেলে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হয়ে গেল শহীদ-মীরার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। আর সে অনুষ্ঠানে বলিউড তারাদের সাথে রাতভর আনন্দে মেতেছিলেন এই নব দম্পতি।
দিল্লীতে বিয়ের অনুষ্ঠানে বন্ধু বান্ধব, বলিউডের সহকর্মিদের না নিয়ে গেলেও, শহীদ বলেছিলেনমুম্বাই-ই হবে বিয়ের মূল অনুষ্ঠান। অবশেষে কথা রাখলেন শহীদ। সত্যি সত্যি মুম্বাইয়ে হয়ে গেল শহীদ-মীরার গ্রান্ড বিবাহ সংবর্ধনা।মুম্বাইয়েরঅভিজাতপালেডিয়ামহোটেলে১২ জুলাই রোববার বলিউড তারাদের উপস্থিতিতে হয়ে গেল সদ্য বিবাহিত দম্পতি শহীদ-মীরারবিবাহত্তোরসংবর্ধনা অনুষ্ঠান। বলিউডের নামীদামি তারকাদের পদচারণায় রোববার সন্ধ্যা থেকে রাত অবধি সেখানে চলেছে শহীদ-মীরার বিয়ে উদযাপন।
