প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

0

সিটীনিউজবিডিঃ নোয়াখালীর সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের একটি বাগান থেকে রওশন আরা পাখি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯টার দিকে চাড়ুবানু গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রওশন আরা পাখি ওই গ্রামের নুরুল ইসলাম ঠিকাদারের বাড়ির প্রবাসী সেলিমের স্ত্রী।

এওজবালীয়া ইউনিয়নের ইউপি সদস্য আবদুল্লাহ জানান, রবিবার দুপুরে বাড়ির লোকজন তাকে বাগানের দিকে যেতে দেখেন। এরপর বিকেল পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় তাকে খুঁজতে থাকেন। রাতে স্থানীয় লোকজন নুরুল ঠিকাদারের বাড়ির বাগানের ভেতর গৃহবধূ পাখির গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িত সন্দেহে আবদুস শহিদ নামে একজনকে আটক করা হয়েছে।

সুত্রঃ কালেরকন্ঠ

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.