সিটিনিউজবিডিঃ সেই ২২ গজের মাঠ থেকেই কোটি নারীর হৃদয় দখল করেছেন ব্রেট লি। এখনও হার্টথ্রব তিনি। এর আগে তাঁকে দেখা গেছে অ্যালবামে।
তবে এবার রূপালিপর্দায় আসছেন। কানাঘুষা অনেকদিন থেকেই ছিল। অবশেষে অপেক্ষার অবসান। মুক্তি পেল সেই ছবির ট্রেইলর। ১৫ অক্টোবর মুক্তি পাচ্ছে ব্রেট লি অভিনীত ‘আনইন্ডিয়ান’।
ছবিটি মূলত রোমান্টিক একটি কমেডি৷এক ‘সিঙ্গল মাদার’কে নিয়ে ছবির গল্প। একাধিক জায়গায় নিজেকে ভারতীয় করে তুলতে চাইছেন ব্রেট লি। তাঁর বিপরীতে অভিনয় করবেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়।
ছবিটির প্রযোজনা করেছেন সিডনির বাসিন্দা ভারতীয় বংশোদ্ভূত অনুপম শর্মা। ছবিটির মূল আকর্ষণ যে ব্রেট লি, তা বলাই বাহুল্য। যদিও ছবিটি ভারতে প্রকাশ পাবে কি-না, তা নিয়ে এখনও কিছু জানা যাচ্ছে না।৷ তবে অস্ট্রেলিয়ার ৮০টি হলে দেখা যাবে ব্রেট লি অভিনীত ছবিটি।
